| 20 | May
2012 |
| Sunday | |
অভিনন্দন নিশাত মজুমদার…..
লিখেছেন:
ব্লগ সঞ্চালক |
মন্তব্য করুন »
আমরা অত্যন্ত আনন্দ আর গর্বের সাথে জানাচ্ছি যে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী পর্বতারোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। সমগ্র জাতির জন্য এ এক বিরাট অর্জন।
এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারকে "সাতকানিয়া ব্লগ.কম" এর সকল ব্লগার ও ব্লগ টিমের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা।
বাংলাদেশের পর্বতারোহীদের এই সাফল্যযাত্রা অব্যাহত থাকুক। আরও অনেক বাংলাদেশী পর্বতারোহীর পদচিহ্ন পড়ুক এই শুভকামনা রইলো। (বিস্তারিত...)
বিভাগ:
সম্পাদকীয়
| 13 | May
2012 |
| Sunday | |
সাতকানিয়া কলেজে ভর্তি কার্যক্রম শুরু
লিখেছেন:
ব্লগ সঞ্চালক |
১ টি মন্তব্য »
সাতকানিয়া সরকারি কলেজ চট্টগ্রামে ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রছাত্রীরা ১২ মে থেকে ৬ জুন পর্যন্ত ভর্তির জন্য এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবে। আসন সংখ্যা: বিজ্ঞান ১৫০(ন্যূনতম জিপিএ ২.৫০),
মানবিক ৩০০ (ন্যূনতম জিপিএ ২.০০) এবং ব্যবসায় শিক্ষা ৩০০ (ন্যূনতম জিপিএ ২.০০)। কলেজের ঊওওঘ-১০৫০৬১ এবং কলেজ কোড ৩৭২৫। বিস্তারিত তথ্য কলেজ নোটিস বোর্ডে ও কলেজ ওয়েব সাইটে( www.Satkaniacollege.gov.bd) পাওয়া যাবে (বিস্তারিত...)
বিভাগ:
তথ্য কেন্দ্র
| 20 | May
2012 |
| Sunday | |
কেরানীহাটে ফেন্সিডিল ও ইয়াবাসহ এসিআই কর্মকর্তা গ্রেফতার
লিখেছেন:
মোহাম্মদ বেলাল হোছাইন |
মন্তব্য করুন »
সাতকানিয়ার কেরানীহাটে এডভান্স ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই)র একজন মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ আমানুল হক (৩০)। সে উপজেলার দক্ষিণ ঢেমশা ২ নং ওয়ার্ডের নাপিতের চর এলাকার খন্দকার বাড়ির মাহমুদুল হকের বড় ছেলে। থানা সূত্র জানায়, এসআই কবির হোসেন, এসআই জুলুশ খাঁন পাঠান ও এএসআই খোরশেদুল আলমের নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ২০ মে রবিবার দুপুর সাড়ে বারো ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কেরানীহাটে তার কোম্পানীর কাজে ব্যবহৃত মেডিসিন ব্যাগ তল্লাশি করে ...(বিস্তারিত...)
বিভাগ:
খবর
| 19 | May
2012 |
| Saturday | |
সাতকানিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার
লিখেছেন:
মোহাম্মদ বেলাল হোছাইন |
মন্তব্য করুন »
সাতকানিয়ায় ৩ সন্তানের জননী খুনের ঘটনায় অভিযুক্ত এক আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতের নাম জমির উদ্দিন পেয়ারু (৩৫)। সে উপজেলার ধর্মপুর পাজর পাড়ার আহমদ হোসেনের পুত্র। সাতকানিয়া থানার এসআই রেজাউল করিম মজুমদার জানান, ১৯ মে শনিবার দুপুরে তাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত মার্চ মাসে উপজেলার ধর্মপুর পাজর পাড়ার সৌদি আরব প্রবাসি মোহাম্মদ ইলিয়াছের স্ত্রী ও একই উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকার মোহাম্মদ ছৈয়দ মেম্বারের কন্যা ৩ সন্তানের জননী জোহরা বেগম (৩২) কে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে ...(বিস্তারিত...)
বিভাগ:
খবর
| 19 | May
2012 |
| Saturday | |
সাতকানিয়ায় গাড়ীসহ ৩০০লিটার মদ জব্ধ, গ্রেফতার ১
লিখেছেন:
মোহাম্মদ বেলাল হোছাইন |
মন্তব্য করুন »
সাতকানিয়া থানা পুলিশ ১৯ মে শনিবার দিবাগত রাতে গাড়ীসহ ৩শত লিটার বাংলা মদ জব্ধ করেছে। এ সময় মদ পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। সাতকানিয়া থানার এসআই রেজাউল করিম মজুমদার জানান, রাত ৮ টায় উপজেলার দস্তিদার হাটের পশ্চিম পাশের ব্রীজ এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মদ বোঝাই ল্যান্ড ক্রুজার গাড়ী আটক করা হয়। গাড়ী নং চট্টমেট্টো গ ২৩১৯। এসময় গাড়ীতে ৩০০লিটার বাংলামদ পাওয়া যায়। মদসহ ১জনকে গ্রেফতার করা হয়া। অন্যরা পালিয়ে যায়। গ্রফতারকৃতের নাম মোহাম্মদ হোসেন (৩৫)। ...(বিস্তারিত...)
বিভাগ:
খবর
| 19 | May
2012 |
| Saturday | |
অভ্র কী-বোর্ড অটো ইনস্টল-অভ্র সাইলেন্ট ইনস্টল নিয়ে ২য় পোষ্ট
লিখেছেন:
কামরুল |
মন্তব্য করুন »
বাংলা ব্লগে অভ্র কী-বোর্ডের জনপ্রিয়তা বা প্রয়োজনীয়তা কতটুকু তা আশাকরি বিশ্লেষণ করার প্রয়োজন নেই। তাই অভ্রকে আরো একটু সহজ করতেই সফটওয়ারটি নিয়ে আমার আগ্রহটা বেশি। অভ্র সাইলেন্ট ইনস্টল নিয়ে এর আগে আরো একটি পোষ্ট করেছিলাম আমি। আর এটি দ্বিতীয় পোষ্ট। তখন যে সাইলেন্ট ইনস্টল প্যাকটি তৈরি করেছিলাম তার সাইজ একটু বেশি হওয়ায় অনেকেই আমাকে সাইজটা কমানোর জন্য মেইল করেছেন। যদিও পূর্বের প্যাকটি এ পর্যন্ত প্রায় ৮০০ বার ডাউনলোড হয়েছে। তাই ফ্রেন্ডদের অনুরোধে আমি অভ্রকে নিয়ে ২য় বার কাজ করেছি। পূর্বের ...(বিস্তারিত...)
বিভাগ:
তথ্যপ্রযুক্তি
| 19 | May
2012 |
| Saturday | |
বাজালিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লিখেছেন:
মোহাম্মদ বেলাল হোছাইন |
মন্তব্য করুন »
বাংলাদেশ ছাত্রলীগ সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ১৮ দলীয় জোটের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, গুম ও যুদ্ধাপরাধীর দ্রুত বিচারের দাবীতে বাজালিয়া স্টেশন চত্বরে শনিবার এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজালিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উক্ত মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মনছুরুল ইসলাম মনছুর। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক এসএম আজিজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উত্তর সাতকানিয়া আওয়ামী যুবলীগের আহবায়ক নাজিম উদ্দীন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ...(বিস্তারিত...)
বিভাগ:
খবর
| 19 | May
2012 |
| Saturday | |
প্রথম বাংলাদেশি নারীর এভারেস্ট জয়………..
লিখেছেন:
শিশির খাঁন |
মন্তব্য করুন »
প্রথম বাংলাদেশী নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নিশাত মজুমদার। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছন এবং বাংলাদেশের পতাকা ওড়ান। ব্যবসায়ী বাবা আবদুল মান্নান মজুমদার ও গৃহিণী মা আশুরা মজুমদারের চার সন্তানের মধ্যে নিশাত দ্বিতীয়। তার জন্ম ১৯৮১ সালে লক্ষ্মীপুরে। থাকেন ঢাকার পান্থপথে ভাড়া বাসায়। নিশাত মজুমদার ফার্মগেটের বটমূলী হোম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বর্তমানে নিশাত ...(বিস্তারিত...)
বিভাগ:
ইতিহাস-ঐতিহ্য, বিবিধ
| 18 | May
2012 |
| Friday | |
কালোজিরার গুনাগুন সম্পর্কে জেনে নিতে পারেন
লিখেছেন:
অনির্বাণ ওয়ার্ল্ড |
মন্তব্য করুন »
"তোমরা কালোজিরা ব্যবহার কর, নিশ্চয়ই সকল রোগের নিরাময় ইহার মধ্যে নিহিত রয়েছে" -মৃত্যু ছাড়া: (সহীহ বুখারী-১০/১২১)
♣ রোগ প্রতিরোধ ক্ষমতাঃ কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার মাধ্যমে যে কোন জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে।
♣রক্তের শর্করা কমায়ঃ কালোজিরা ডায়াবেটিক রোগীদের রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিক আয়ত্তে রাখতে সহায়তা করে।
♣রক্তচাপ নিয়ন্ত্রনঃ কালোজিরা নিন্ম রক্তচাপকে বৃদ্ধি এবং উচ্চ রক্তচাপকে হ্রাসের মাধ্যমে শরীরে রক্তচাপ এর স্বাভাবিক মাত্রা সুনিশ্চিত করতে সহায়তা করে।
♣যৌন ক্ষমতাঃ কালোজিরা নারী-পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায়। এবং কালোজিরা সেবনে স্পার্ম ...(বিস্তারিত...)
| 18 | May
2012 |
| Friday | |
সাতকানিয়ায় এক প্রতিষ্ঠানে কর্তা ব্যাক্তির হাতে কর্মচারি লাঞ্জিত
লিখেছেন:
মোহাম্মদ বেলাল হোছাইন |
মন্তব্য করুন »
সাতকানিয়ার একটি বেসরকারি স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠানে আজ (১৮মে শুক্রবার) এক স্বঘোষিত মোড়লের হাতে একজন কর্মচারি লাঞ্জিত হয়েছে। বিশেষ কারণে প্রতিষ্ঠান, লাঞ্জনাকারি ও লাঞ্জিতের নাম গোপন রাখা হলো।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, আজ ঐ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য পদ মর্যাদার ঐ ব্যাক্তি (যিনি বাইরে বিভিন্ন দোকানের অর্ডার সরবরাহ করেন এবং নিম্ন মানের সামগ্রী দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা আতœসাৎ করছেন) আরামের চেয়ারে বসে বাতাস খাচ্ছিলেন। তার স্ত্রী এসেছিলো ডাক্তার দেখাতে। তিনি তার স্ত্রীর সেবা যতœ করার জন্য একজন যুবক কর্মচারিকে অন্য একজন ...(বিস্তারিত...)
বিভাগ:
খবর
| 18 | May
2012 |
| Friday | |
ওমানে সাতকানিয়ার ফয়সালকে ৫ টুকরো করেও মুক্তিপণ চাচ্ছিল খুনীরা
লিখেছেন:
মোহাম্মদ বেলাল হোছাইন |
মন্তব্য করুন »
ওমানে অপহরণ পূর্বক হত্যাকান্ডের ২৮ দিন পর ফয়সালের বস্তাবন্দী মাথাকাটা ৫ টুকরো লাশ উদ্ধারের খবরে সাতকানিয়ায় তোলপাড় চলছে। এ ঘটনায় শংকিত হয়ে পড়েছেন অনেক ওমান প্রবাসির আত্বীয়-স্বজন। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের ভূমিকারও সমালোচনা করেছেন সাতকানিয়াবাসি।
উল্লেখ্য, গত ১৫ মে ওমানের সউর শহরের একটি ভবন হতে সাতকানিয়ার কাঞ্চনা মাদরাসার পাশ্ববর্তী কবির বাড়ির মৃত আব্দুল কাদের সওদাগর ও চেমন আরা বেগমের একমাত্র পুত্র মোহাম্মদ ফয়সাল (২৬) এর বস্তাবন্দী মাথাকাটা ৫ টুকরো লাশ উদ্ধার করে সেদেশের পুলিশ। ২৮ দিন পূর্বে গত ১৮ এপ্রিল ...(বিস্তারিত...)
বিভাগ:
খবর
| 18 | May
2012 |
| Friday | |
২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার : গডফাদার আব্দুর রশিদসহ আটক ৪
লিখেছেন:
মোহাম্মদ বেলাল হোছাইন |
মন্তব্য করুন »
চট্টগ্রামের খাতুনগঞ্জের আসাদগঞ্জ এলাকার একটি গুদাম থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
এ সময় বাংলাদেশে ইয়াবা ব্যবসায়ীদের অন্যতম গডফাদার আব্দুর রশিদসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃত ইয়াবার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
শুক্রবার সকালে আসাগগেঞ্জর একটি বরই ও তেতুলের গুদাম থেকে র্যাব-১ ও র্যাব-৭ যৌথভাবে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
আটককৃত বাকি তিনজন হলেন- আব্দুর রশিদের শেলক আতাউল করিম, মো. ইসমাইল ও সাব্বির আহমদ।
আব্দুর রশিদ বাংলাদেশে সবচেয়ে বড় মাদক ব্যবসায়ীদের একজন বলে জানিয়েছেন র্যাব-১ এর মিডিয়া উইংয়ের ...(বিস্তারিত...)
বিভাগ:
খবর
| 18 | May
2012 |
| Friday | |
ওমানে সাতকানিয়ার যুবক খুন,২৮দিন পর মাথাকাটা লাশ উদ্ধার, গ্রেফতার ৪
লিখেছেন:
মোহাম্মদ বেলাল হোছাইন |
মন্তব্য করুন »
সালতানাত অব ওমানে অপহরণ পূর্বক হত্যাকান্ডের ২৮ দিন পর সাতকানিয়ার এক প্রবাসি যুবকের মাথাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ ফয়সাল (২৬)। সে সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম কাঞ্চনা কবির বাড়ির মৃত আব্দুল কাদের সওদাগর ও চেমন আরা বেগমের একমাত্র পুত্র। গত ১৮ এপ্রিল ওমানের সউর শহরে সে অপহরণের শিকার হয়। দীর্ঘ ২৮ দিন পর গত ১৫ মে তার মাথাকাটা গলিত লাশ উদ্ধার করা হয়। বর্তমানে তার লাশ ওমান পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ...(বিস্তারিত...)
বিভাগ:
খবর
